
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, “অটোপাশ করে আসা স্টুডেন্টগুলা যারা ফেল করার ভয়ে পরীক্ষা দিতে চাও না, তারা মাদ্রাসায় চলে যাও। এমনিতেও তোমরা দেশের কোনো কাজে আসবে না।”
অনুসন্ধানে দেখা যায়, শিক্ষামন্ত্রী এমন কোনো মন্তব্য করেননি। তার নামে প্রচারিত বক্তব্যটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ, গণমাধ্যমের প্রতিবেদন, ভিডিও, অডিও বা অফিসিয়াল সূত্র পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, চলমান এইচএসসি পরীক্ষাকে ঘিরে বিতর্কের সুযোগ নিয়ে শিক্ষামন্ত্রীর নামে একটি বানোয়াট মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
সুতরাং, ‘অটোপাশ করে আসা স্টুডেন্টরা মাদ্রাসায় চলে যাও’— শীর্ষক মন্তব্যটি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের নামে প্রচারিত সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

