
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, “সারা বছর কোনো পড়াশোনা করবে না আর পরীক্ষা আসলেই যত অজুহাত। শিক্ষার্থী নামধারী ফ্যা`সি`স্টের দোসরদের দাঁতভাঙা জবাব দিতে ছাত্রদল প্রস্তুত!”
অনুসন্ধানে দেখা যায়, রাকিবুল ইসলাম এমন কোনো মন্তব্য করেননি। তার নামে প্রচারিত এই বক্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ, গণমাধ্যমের প্রতিবেদন, ভিডিও, অডিও বা অফিসিয়াল বিবৃতি পাওয়া যায়নি। বরং সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে তার নামে একটি বানোয়াট মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
সুতরাং, ‘শিক্ষার্থী নামধারী ফ্যাসিস্টের দোসরদের দাঁতভাঙা জবাব দিতে ছাত্রদল প্রস্তুত’— শীর্ষক মন্তব্যটি ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলামের নামে প্রচারিত সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

