Google search engine
HomeOthersভিডিওটি চট্টগ্রামের চলমান বন্যার নয়; এটি ২০২৪ সালের আগস্টে ফেনির ভয়াবহ বন্যার...

ভিডিওটি চট্টগ্রামের চলমান বন্যার নয়; এটি ২০২৪ সালের আগস্টে ফেনির ভয়াবহ বন্যার সময় ধারণ করা একটি পুরোনো ভিডিও

চট্টগ্রামের চলমান বন্যাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে কলাগাছের ভেলায় একটি মরদেহ ভাসিয়ে নেওয়ার দৃশ্য দেখিয়ে দাবি করা হচ্ছে, এটি চলমান বন্যায় চট্টগ্রামের সাম্প্রতিক পরিস্থিতির চিত্র। বন্যা পরিস্থিতিকে ঘিরে ভিডিওটি দ্রুত ভাইরাল হয় এবং অনেক ব্যবহারকারী সেটিকে বর্তমান ঘটনার ভিডিও হিসেবে প্রচার করেন।

তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি চট্টগ্রামের চলমান বন্যার নয়; এটি ২০২৪ সালের আগস্টে ফেনির ভয়াবহ বন্যার সময় ধারণ করা একটি পুরোনো ভিডিও।

যাচাইয়ের অংশ হিসেবে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড অনুসন্ধানে ২০২৪ সালের ২৫ আগস্ট BitiK BaaZ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত একই ভিডিও শনাক্ত করা যায়। ভিডিওটির সঙ্গে বর্তমানে ভাইরাল হওয়া ভিডিওর দৃশ্য, ব্যক্তি ও পরিবেশের সম্পূর্ণ মিল পাওয়া যায়। সেই সময় এটি ফেনির বন্যা পরিস্থিতির ভিডিও হিসেবে প্রচারিত হয়েছিল।

এছাড়া, একাধিক গণমাধ্যমের প্রতিবেদন থেকেও নিশ্চিত হওয়া যায় যে, ২০২৪ সালের আগস্টে ফেনিতে সংঘটিত ভয়াবহ বন্যায় পানিতে একাধিক মরদেহ ভেসে থাকার ঘটনা ঘটেছিল এবং আলোচিত ভিডিওটি সেই সময়ের ঘটনাপ্রবাহের সঙ্গে সম্পর্কিত।

উল্লেখ্য, চলমান বন্যায় চট্টগ্রামের বিভিন্ন এলাকায় প্রাণহানির ঘটনা ঘটেছে এবং কিছু মরদেহ উদ্ধারের সংবাদও প্রকাশিত হয়েছে। তবে সেই বাস্তব ঘটনাকে কেন্দ্র করে গত বছরের একটি পুরোনো ভিডিও নতুন ঘটনার দাবিতে প্রচার করা বিভ্রান্তি সৃষ্টি করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular