Google search engine
HomePoliticsড. ইফতেখারুজ্জামান এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, তার নামে প্রচারিত দাবিটির পক্ষে...

ড. ইফতেখারুজ্জামান এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, তার নামে প্রচারিত দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)–এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান–এর নামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়েছে, তিনি বলেছেন— “আমরা ধারণা করছি বাংলাদেশে মাঝপথে আওয়ামী লীগকে নিয়ে আরেকটি নির্বাচন হবে।” সংবেদনশীল রাজনৈতিক এই দাবিটি বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই এটিকে প্রকৃত বক্তব্য হিসেবে প্রচার করতে থাকেন।

তবে অনুসন্ধানে দেখা যায়, ড. ইফতেখারুজ্জামান এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, তার নামে প্রচারিত দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ফটোকার্ডটিতে ‘দৈনিক প্রভাতকণ্ঠ’–এর নাম এবং ৩০ জুন তারিখ উল্লেখ রয়েছে। সেই সূত্র ধরে সংশ্লিষ্ট ফেসবুক পেজে পোস্টটি খুঁজে পাওয়া গেলেও সেখানে দাবিটির পক্ষে কোনো তথ্যসূত্র, বক্তব্যের স্থান, সময় বা প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি। অর্থাৎ, ড. ইফতেখারুজ্জামান কোথায়, কবে বা কোন অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন—সে বিষয়ে কোনো যাচাইযোগ্য তথ্য উপস্থাপন করা হয়নি।

পরবর্তীতে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালিয়েও দেশের কোনো মূলধারার গণমাধ্যম, টিআইবির প্রকাশনা, নির্ভরযোগ্য সংবাদসূত্র কিংবা ড. ইফতেখারুজ্জামানের প্রকাশ্য বক্তব্যে আলোচিত দাবির কোনো সমর্থন পাওয়া যায়নি। জনস্বার্থসংশ্লিষ্ট এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক মন্তব্য বাস্তবে করা হলে তা বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হওয়ার কথা। কিন্তু এমন কোনো তথ্যের অস্তিত্ব মেলেনি।

এছাড়া, যে ফেসবুক পেজ ও গ্রুপগুলো থেকে ফটোকার্ডটি ছড়ানো হয়েছে, সেগুলোর কার্যক্রম পর্যালোচনায় দেখা যায়, সেসব প্ল্যাটফর্মে নিয়মিত রাজনৈতিক পক্ষপাতমূলক ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করা হয়। ফলে আলোচিত দাবিটির বিশ্বাসযোগ্যতা আরও প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular