Google search engine
HomeOthersফ্লাইওভারে কাপড় শুকানোর দৃশ্য দাবিতে প্রচারিত ভাইরাল ছবিটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, এটি...

ফ্লাইওভারে কাপড় শুকানোর দৃশ্য দাবিতে প্রচারিত ভাইরাল ছবিটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি একটি ছবি, যা বাস্তব ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। ছবিটিতে একটি ফ্লাইওভারের স্ল্যাবে কাপড় শুকাতে দেখা যায়। ‘সংসার করতে ঘর লাগে না, লাগে শুধু সম্মতি’ ক্যাপশন দিয়ে ছবিটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে এটি বাস্তব কোনো দৃশ্য বলে মনে হয়।

তবে অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ছবিকে বাস্তব ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে।

ছবিটি পর্যবেক্ষণে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায়। ফ্লাইওভারের কাঠামোর বিভিন্ন অংশে অস্বাভাবিক নকশা, স্থাপত্যগত ভারসাম্যহীনতা এবং ছবিতে থাকা লেখাগুলোর বিকৃত ও অস্পষ্ট অক্ষর—এসব বৈশিষ্ট্য সাধারণত এআই-নির্মিত ছবিতে দেখা যায়।

পরবর্তীতে ছবিটি এআই কনটেন্ট শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে যাচাই করলে এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি বা সম্পাদিত হওয়ার ইঙ্গিত পাওয়া যায়।

সুতরাং, ফ্লাইওভারে কাপড় শুকানোর দৃশ্য দাবিতে প্রচারিত ভাইরাল ছবিটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি একটি ছবি, যা বাস্তব ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular