সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—মৃণাল কান্তি দাসের পাশে দাঁড়িয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে বিস্তারিত অনুসন্ধানে দেখা গেছে, আলোচিত ছবিটি বাস্তব কোনো ঘটনার নয়। বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি একটি ছবিকে বাস্তব দৃশ্য হিসেবে প্রচার করা হচ্ছে।
দাবিটির সত্যতা যাচাই করতে গিয়ে ছবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম, সরকারি সূত্র বা বিশ্বস্ত উৎসে তথ্য পাওয়া যায়নি। এছাড়া ছবিটি বিশ্লেষণ করে একাধিক এআই শনাক্তকারী টুলে পরীক্ষা করা হয়।
যাচাইয়ে দেখা যায়, ছবিটি ওপেনএআই-এর এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার শক্তিশালী ইঙ্গিত বহন করছে। ওপেনএআই-এর এআই-নির্মিত ছবিতে সংযোজিত বিশেষ সিগন্যাল বিশ্লেষণের মাধ্যমে সেটি শনাক্ত করা সম্ভব হয়েছে। পাশাপাশি, এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-ও ছবিটিকে উচ্চমাত্রার সম্ভাবনায় এআই-জেনারেটেড হিসেবে শনাক্ত করেছে।
বিশ্লেষণে প্রতীয়মান হয়, মৃণাল কান্তি দাস ও শেখ হাসিনাকে একসঙ্গে দেখিয়ে একটি কৃত্রিমভাবে তৈরি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে।
সুতরাং, মৃণাল কান্তি দাসের পাশে শেখ হাসিনার দাঁড়িয়ে থাকার দাবিতে প্রচারিত ছবিটি এআই-তৈরি।

