সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছেন এবং এটি যমুনা টিভির নামে প্রচারিত হচ্ছে।
যাচাই করে দেখা গেছে, যমুনা টিভির কোনো অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ধরনের কোনো নিউজ প্রকাশিত হয়নি। এছাড়া মূলধারার কোনো গণমাধ্যম বা পাকিস্তানের সংবাদমাধ্যমেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ইমরান খানকে নিয়ে প্রচারিত এই ভাইরাল খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

