সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট বলছি, পুলিশকে আর রাজনৈতিক লাঠিয়াল হিসেবে ব্যবহার করা যাবে না। তারা হবে জনগণের বন্ধু। যদি কোনো পুলিশ কর্মকর্তা দলীয় তকমা গায়ে লাগিয়ে কাজ করতে চায়, তার এই পবিত্র পেশায় থাকার কোনো অধিকার নেই।।
তবে যাচাই করে দেখা গেছে, এই বক্তব্যটি সত্য নয়। মূলধারার কোনো গণমাধ্যমে এ ধরনের বক্তব্য প্রকাশিত হয়নি এবং সরকারের পক্ষ থেকেও এমন কোনো বক্তব্যের তথ্য পাওয়া যায়নি।
ফলে প্রধানমন্ত্রীর নামে ছড়িয়ে পড়া এই উক্তিটি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

