সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে একটি ভবনে আগুন জ্বলতে দেখা যাচ্ছে এবং আশপাশে মানুষ ছোটাছুটি করছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে যে, এটি ইসরাইলের একটি ক্যাফেতে নারীদের ওপর মিসাইল হামলার পরের দৃশ্য।
তবে যাচাই-বাছাই করা হলে দেখা যায়, ভিডিওটির সঙ্গে দেওয়া তথ্য সঠিক নয়। রিভার্স ইমেজ সার্চ এবং কী-ফ্রেম বিশ্লেষণের মাধ্যমে দেখা যায়, ভিডিওটি ২০২৫ সালের ১৪ মে সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছিল। আসল ঘটনাটি ঘটেছিল দুবাইয়ের আল বারশা এলাকার পার্ল ভিউ ক্যাফেটেরিয়ায়, যেখানে আগুন লেগেছিল, কিন্তু এ ঘটনায় কেউ গুরুতরভাবে আহত হননি এবং সবাই নিরাপদ ছিলেন।

