Google search engine
HomePolitics‘তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ আবার সোনার বাংলা হবে’—এমন মন্তব্য মিজানুর রহমান আজহারী...

‘তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ আবার সোনার বাংলা হবে’—এমন মন্তব্য মিজানুর রহমান আজহারী করেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

সম্প্রতি জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীকে উদ্ধৃত করে ‘তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ আবার সোনার বাংলা হবে ইনশাআল্লাহ’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। ফটোকার্ডটিতে আজহারী ও তারেক রহমানের ছবি যুক্ত করে দাবি করা হয়, তিনি এ ধরনের মন্তব্য করেছেন।

তবে অনুসন্ধানে দেখা যায়, এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র নেই। প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করেও দেশের কোনো মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এ ধরনের বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি।

আলোচিত ফটোকার্ডটির উৎস অনুসন্ধান করে দেখা যায়, এটি ‘লালমাইয়া টিভি’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রথম প্রচার করা হয়। পেজটির বায়োতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, এটি শুধুমাত্র বিনোদন ও ব্যঙ্গাত্মক কনটেন্ট প্রকাশের জন্য তৈরি এবং তাদের পোস্টগুলো সিরিয়াসভাবে না নেওয়ার অনুরোধ করা হয়েছে।

এছাড়া মাওলানা মিজানুর রহমান আজহারীর অফিসিয়াল ফেসবুক প্রোফাইল ও অন্যান্য যাচাইযোগ্য প্ল্যাটফর্মেও এ ধরনের কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, ‘তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ আবার সোনার বাংলা হবে’—এমন মন্তব্য মিজানুর রহমান আজহারী করেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular