Google search engine
HomePoliticsপুরোনো কোনো ভিন্ন ঘটনার ভিডিও ফুটেজ ব্যবহার করে নির্বাচন-পরবর্তী পরিস্থিতিকে উস্কে দেওয়ার...

পুরোনো কোনো ভিন্ন ঘটনার ভিডিও ফুটেজ ব্যবহার করে নির্বাচন-পরবর্তী পরিস্থিতিকে উস্কে দেওয়ার উদ্দেশ্যে এই গুজব ছড়ানো হয়েছে। ফলে প্রচারিত দাবিটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

‘এনসিপি নেত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ শেষে ফেলে পালিয়েছে বিএনপি নেতাকর্মীরা’— এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটিতে কোথাও ঘটনাটি কোথায় ঘটেছে বা ভুক্তভোগীর নাম-পরিচয় উল্লেখ করা হয়নি।

আলোচিত দাবিটি নিয়ে ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে যে, দাবিটি সম্পূর্ণ মিথ্যা। দেশের শীর্ষস্থানীয় কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো সংবাদ প্রতিবেদন বা নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমেও দাবিটির পক্ষে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

অনুসন্ধানে আরও প্রতীয়মান হয়েছে, পুরোনো কোনো ভিন্ন ঘটনার ভিডিও ফুটেজ ব্যবহার করে নির্বাচন-পরবর্তী পরিস্থিতিকে উস্কে দেওয়ার উদ্দেশ্যে এই গুজব ছড়ানো হয়েছে। ফলে প্রচারিত দাবিটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular