সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, শরীয়তপুরের নতুন এমপি একজন গাঁজা ব্যবসায়ীকে শাস্তি দিচ্ছেন। ছবিটি একটি ফেসবুক পোস্ট থেকে ভাইরাল হয়, যেখানে সাদা পাঞ্জাবি পরা একজন ব্যক্তিকে একজন যুবককে শাস্তি দিতে দেখা যায়। অনেক ব্যবহারকারী পোস্টটি সত্য মনে করে মন্তব্যও করেছেন।
তবে যাচাইয়ে দেখা যায়, ছবিটি শরীয়তপুরের কোনো ঘটনার নয়। এটি ২০২৪ সালের ২২ আগস্ট মাদারীপুরের শিবচরে ঘটে যাওয়া একটি ঘটনার ছবি। ওই ঘটনায় মাদক কিনতে আসা চার যুবককে স্থানীয় দুই পীরজাদা শাস্তি দিয়েছিলেন। ছবিতে থাকা ব্যক্তিরা হলেন পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মো. মোহসেন এবং পীরজাদা হাফেজ মাওলানা সাঈদ উদ্দিন আহমাদ হানজালা।
চ্যানেল ২৪, সময় নিউজ এবং প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদনেও একই ঘটনার ভিডিও ও তথ্য পাওয়া যায়। ভাইরাল ছবিটি ওই ভিডিওর একটি অংশের সঙ্গে মিল রয়েছে। এতে নিশ্চিত হওয়া যায়, ছবিটি নতুন কোনো ঘটনার নয়, বরং পুরোনো একটি ঘটনার স্থিরচিত্র।
অধিকতর যাচাইয়ে জানা যায়, সাঈদ উদ্দিন আহমাদ হানজালা সম্প্রতি মাদারীপুর-১ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন, শরীয়তপুর থেকে নয়। অন্যদিকে শরীয়তপুরের তিনটি আসনেই ভিন্ন প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
সব মিলিয়ে, শরীয়তপুরের নতুন এমপি গাঁজা ব্যবসায়ীকে শাস্তি দিচ্ছেন দাবিতে প্রচারিত ছবিটি বিভ্রান্তিকর; এটি ২০২৪ সালের মাদারীপুরের একটি পুরোনো ঘটনার ছবি।
তথ্যসূত্র;
[https://url-shortener.me/CSO1](https://url-shortener.me/CSO1 “”)

