সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘এখন থেকে আওয়ামী লীগের মিছিল-মিটিংয়ে বাধা দেবে না সেনাবাহিনী’ ক্যাপশনে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওতে একজন সংবাদ উপস্থাপিকাকে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের বক্তব্য উদ্ধৃত করে এমন দাবি করতে শোনা যায়। এতে বলা হয়, সেনাবাহিনী সকল দলের রাজনৈতিক কার্যক্রমে বাধা দেবে না এবং আওয়ামী লীগও মিছিল-মিটিং করতে পারবে।
তবে অনুসন্ধানে দেখা যায়, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান এ ধরনের কোনো মন্তব্য করেননি। আলোচিত দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি। এত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিলে তা অবশ্যই মূলধারার সংবাদমাধ্যমে প্রকাশিত হতো।
ভিডিওটি পর্যবেক্ষণে অডিও ও ভিজ্যুয়ালের মধ্যে অসঙ্গতি লক্ষ্য করা যায়। উপস্থাপিকার ঠোঁটের নড়াচড়া, কণ্ঠস্বর এবং মুখভঙ্গির মধ্যে সামঞ্জস্য নেই, যা এআই-নির্মিত ভিডিওর সাধারণ বৈশিষ্ট্য। ভিডিওতে কৃত্রিমতার স্পষ্ট লক্ষণও দেখা যায়।
এআই শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Moderation ভিডিওটি যাচাই করে প্রায় ৯৯.৯ শতাংশ এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা নিশ্চিত করা হয়েছে।

