Google search engine
HomePoliticsপ্রথম আলো জানায়, একই ঘটনায় জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফের নির্দেশেই এসব...

প্রথম আলো জানায়, একই ঘটনায় জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফের নির্দেশেই এসব সিল তৈরি হচ্ছিল বলে পুলিশের দাবি। ঘটনার পর জেলা জামায়াত সৌরভ হোসেন শরীফকে দল থেকে বহিষ্কার করেছে।

গত ৩ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত ভোটের সিলসহ ব্যবসায়ী সোহেল রানাকে আটক করে পুলিশ। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ছড়িয়ে পড়ে যে, তিনি বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির কর্মী। তবে ফ্যাক্ট রিভিউ অনুসন্ধানে দেখা যায়, এই দাবি সঠিক নয়। বরং সোহেলের ফেসবুক প্রোফাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামি–সংক্রান্ত পোস্ট পাওয়া গেছে।

বণিকবার্তার প্রতিবেদনে জানানো হয়, লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত রোডের ‘মারইয়াম প্রিন্টার্স’ থেকে তাকে আটক করা হয় এবং অভিযানে ছয়টি জাল সিল, একটি মোবাইল ফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা জানান, অর্ডার পেয়ে তিনি সিলগুলো তৈরি করেছিলেন। পরে প্রথম আলো জানায়, একই ঘটনায় জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফের নির্দেশেই এসব সিল তৈরি হচ্ছিল বলে পুলিশের দাবি। ঘটনার পর জেলা জামায়াত সৌরভ হোসেন শরীফকে দল থেকে বহিষ্কার করেছে।

তথ্যসূত্র:

https://www.prothomalo.com/bangladesh/district/zyzfnlvde4
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular