সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র সামান্তা শারমিনের বাসা থেকে সিন্দুক ও বস্তা ভর্তি টাকা উদ্ধার হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আলোচিত দাবিটি নিয়ে অনুসন্ধানে জানা যায়, এই দাবি ভুয়া। ভিডিওতে ব্যবহৃত ফুটেজ আসলে ২০২০ সালের ফেব্রুয়ারিতে পুরান ঢাকায় আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়ার বাসায় র্যাব অভিযানের সময় উদ্ধার হওয়া ২৬ কোটি টাকা, স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রার দৃশ্য। সামান্তা শারমিনের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই।
তাছাড়া, ভিডিওতে ব্যবহৃত গ্রেপ্তারের ছবিটি আসল নয়—এটি মে মাসে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুশির ছবি, যেখানে সামান্তা শারমিনের মুখ বসানো হয়েছে। গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রেই সামান্তা শারমিনের বাসায় টাকা উদ্ধারের তথ্য মেলেনি।
সামান্তা শারমিনকে গ্রেপ্তার করার দাবিতে মিথ্যা, ফলে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার দাবিও ভিত্তিহীন। এই ভিডিও ও ছবি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
তথ্যসূত্র:

