সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, সিলেট সীমান্তে বিজিবির গু`লিতে ১২০ জন ভারতীয় নি`হ`ত হওয়ার পর বিজিবি ও বিএসএফের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। ভিডিওটিতে পাহাড়ি এলাকায় দুই পক্ষের স`শ`স্ত্র ব্যক্তিদের মধ্যে গোলাগুলির দৃশ্য দেখিয়ে ঘটনাটিকে বাংলাদেশের সীমান্ত পরিস্থিতির সঙ্গে যুক্ত করা হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটির সঙ্গে সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফ সং`ঘ`র্ষের কোনো সম্পর্ক নেই। ভিডিওটি বাংলাদেশের কোনো সীমান্ত এলাকারও নয়। প্রকৃতপক্ষে, এটি ইথিওপিয়ার ওরোমো লিবারেশন আর্মি (OLA)-কে ঘিরে সংঘাতের একটি পুরোনো ভিডিও, যা ভিন্ন দেশের ঘটনার দৃশ্যকে বাংলাদেশের সীমান্ত সংঘর্ষ হিসেবে উপস্থাপন করে প্রচার করা হয়েছে।
ভিডিওটির উৎস অনুসন্ধান করে ‘Jaal Michuu Seenaa’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১৫ জুন একই ভিডিও পাওয়া যায়। অ্যাকাউন্টটির অন্যান্য পোস্ট বিশ্লেষণে ইথিওপিয়ার পাহাড়ি অঞ্চলে স`শ`স্ত্র সংঘাতের একাধিক ভিডিও এবং OLA-সংশ্লিষ্ট কনটেন্ট পাওয়া যায়। একই ভিডিও ‘Booree Abbaa Didhaa’ নামের আরেকটি অ্যাকাউন্টেও পাওয়া গেছে, যেখানে ব্যবহারকারী নিজেকে Oromo Liberation Front (OLF/ABO)-এর সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন।
অন্যদিকে, সিলেট সীমান্তে বিজিবির গু`লি`তে ১২০ জন ভারতীয় নি`হ`ত হওয়া কিংবা এর জেরে বিজিবি ও বিএসএফের মধ্যে স`শ`স্ত্র সং`ঘ`র্ষের কোনো তথ্য নির্ভরযোগ্য গণমাধ্যম বা সংশ্লিষ্ট সূত্রে পাওয়া যায়নি। ফলে বিদেশের একটি সশস্ত্র সংঘাতের দৃশ্যকে বাংলাদেশের সীমান্ত পরিস্থিতির সঙ্গে জুড়ে দেওয়ার মাধ্যমে সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে।

