Google search engine
HomePoliticsসচিবালয়, সেনাবাহিনী ও ভারত প্রসঙ্গে এম. সাখাওয়াত হোসেনের নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ...

সচিবালয়, সেনাবাহিনী ও ভারত প্রসঙ্গে এম. সাখাওয়াত হোসেনের নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন–এর নামে একটি মন্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, তিনি বলেছেন—বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনীকে “ভারতমুক্ত” করতে হবে।

এই বক্তব্যটি বিভিন্ন ফেসবুক পোস্ট ও অনলাইন প্ল্যাটফর্মে উদ্ধৃতি আকারে প্রচার করা হলেও, তথ্য যাচাইয়ে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। অনুসন্ধানে দেখা গেছে, আলোচিত মন্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র, ভিডিও বা গণমাধ্যম প্রতিবেদন নেই।

মূলধারার কোনো সংবাদমাধ্যমেও এম. সাখাওয়াত হোসেন–এর এমন বক্তব্য প্রকাশিত হয়নি। এমনকি ভাইরাল পোস্টগুলোতেও বক্তব্যটির উৎস হিসেবে কোনো প্রমাণ বা রেফারেন্স উল্লেখ করা হয়নি।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্টভাবে জানান, তার নামে প্রচারিত এই মন্তব্য তিনি কখনোই করেননি এবং এটি সম্পূর্ণ ভিত্তিহীনভাবে ছড়ানো হয়েছে।

সুতরাং, সচিবালয়, সেনাবাহিনী ও ভারত প্রসঙ্গে এম. সাখাওয়াত হোসেনের নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular