Google search engine
HomePolitics‘এনসিপিতে যোগ দিলেন ড. ইউনুস স্যার’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি...

‘এনসিপিতে যোগ দিলেন ড. ইউনুস স্যার’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া এবং এতে ব্যবহৃত ছবিটি এআই-জেনারেটেড।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এনসিপিতে যোগ দিলেন ড. ইউনুস স্যার’ শিরোনামে যমুনা টেলিভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। ফটোকার্ডটিতে ড. মুহাম্মদ ইউনূসকে একটি রাজনৈতিক কর্মসূচির মতো পরিবেশে দেখানো একটি ছবিও যুক্ত করা হয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, যমুনা টিভির প্রচলিত ফটোকার্ড ডিজাইন নকল করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় একটি ভুয়া ফটোকার্ড তৈরি করে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আলোচিত ছবিটিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে যমুনা টিভির ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ, ফটোকার্ড বা ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। অন্য কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রেও ড. ইউনূসের এনসিপিতে যোগদানের বিষয়ে কোনো তথ্য মেলেনি।

এছাড়া প্রচারিত ছবিটি বিশ্লেষণ করলে এতে এআই-নির্মিত কনটেন্টের সাধারণ কিছু বৈশিষ্ট্য ও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, যা ছবিটির সত্যতা নিয়ে সন্দেহ তৈরি করে।

সুতরাং, ‘এনসিপিতে যোগ দিলেন ড. ইউনুস স্যার’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া এবং এতে ব্যবহৃত ছবিটি এআই-জেনারেটেড।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular