Google search engine
HomePoliticsসংবাদসূত্র বা অন্য কোনো যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যাওয়ার কথা। কিন্তু আলোচিত দাবির...

সংবাদসূত্র বা অন্য কোনো যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যাওয়ার কথা। কিন্তু আলোচিত দাবির ক্ষেত্রে এমন কোনো নির্ভরযোগ্য উৎসের সন্ধান মেলেনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্ধৃত করে একটি মন্তব্য প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হয়েছে, তিনি বলেছেন— “স্বৈ-রা-চা-রী আমলের চেয়ে মানুষ এখন অনেক ভালো আছে। তেল ও গ্যাসের দাম অনেক কম এবং ২৪ ঘণ্টাই বিদ্যুৎ থাকে। কিছু অপপ্রচারকারী ফেসবুকে বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে গু‘জ‘ব ছড়াচ্ছে—এগুলো সবই ভিত্তিহীন কথা।”

তবে অনুসন্ধানে দেখা যায়, তারেক রহমান এমন কোনো মন্তব্য করেছেন—এমন নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত বক্তব্যটির পক্ষে কোনো ভিডিও, অডিও, সাক্ষাৎকার, সংবাদ প্রতিবেদন কিংবা যাচাইযোগ্য বক্তব্যের উৎস উল্লেখ করা হয়নি। পাশাপাশি, কোথায়, কবে এবং কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন—সে সম্পর্কেও প্রচারিত পোস্টগুলোতে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

দাবিটির সত্যতা যাচাইয়ে তারেক রহমানের সাম্প্রতিক জনসভা, রাজনৈতিক বক্তব্য, সাক্ষাৎকার এবং প্রকাশ্য সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলো পর্যালোচনা করা হলেও আলোচিত মন্তব্যের কোনো প্রমাণ মেলেনি। একই সঙ্গে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন নির্ভরযোগ্য গণমাধ্যমে অনুসন্ধান করেও এ ধরনের বক্তব্য দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

সাধারণত জ্বালানি তেল ও গ্যাসের দাম, বিদ্যুৎ সরবরাহ এবং অতিরিক্ত বিদ্যুৎ বিলের মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একজন শীর্ষ রাজনৈতিক নেতা এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হওয়ার পাশাপাশি বক্তব্যটির ভিডিও, সংবাদসূত্র বা অন্য কোনো যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যাওয়ার কথা। কিন্তু আলোচিত দাবির ক্ষেত্রে এমন কোনো নির্ভরযোগ্য উৎসের সন্ধান মেলেনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular