Google search engine
HomeOthersশিশু রামিসার বাবা আব্দুল হান্নান মা`রা গেছেন—এমন দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন

শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মা`রা গেছেন—এমন দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটকে, আলোচিত শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মারা গেছেন—এমন একটি দাবি প্রচার করা হয়েছে। আবেগঘন ক্যাপশন ও বিভ্রান্তিকর উপস্থাপনার মাধ্যমে দাবিটি দ্রুত ছড়িয়ে পড়লেও অনুসন্ধানে এর কোনো সত্যতা পাওয়া যায়নি।

যাচাই-বাছাইয়ে দেখা যায়, রামিসার বাবা মারা যাওয়ার দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য, সরকারি নথি, পারিবারিক ঘোষণা কিংবা গণমাধ্যমের প্রতিবেদন নেই। অথচ আলোচিত এই হ`ত্যাকাণ্ডের ভুক্তভোগী পরিবারের প্রধান সদস্যের মৃ`ত্যু ঘটলে তা দেশের মূলধারার সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার কথা ছিল।

বরং অনুসন্ধানে প্রাপ্ত তথ্য বলছে, গত ৭ জুন শিশু রামিসা হ`ত্যা মামলার রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন তার বাবা আব্দুল হান্নান। এছাড়া ২৩ জুন রামিসার মা পারভীন আক্তারের চিকিৎসা সংক্রান্ত সংবাদেও তাকে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা যায়। সংশ্লিষ্ট সংবাদে প্রকাশিত ছবিতেও রামিসার বাবার উপস্থিতি নিশ্চিত হওয়া যায়।

অর্থাৎ, সাম্প্রতিক সময়েও আব্দুল হান্নানের প্রকাশ্য উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। ফলে তার মৃ`ত্যুর দাবিটি তথ্য-প্রমাণের সঙ্গে সাংঘর্ষিক এবং বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

বিশ্লেষণে প্রতীয়মান হয়, কোনো ধরনের নির্ভরযোগ্য সূত্র বা প্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর এই তথ্য ছড়ানো হয়েছে, যা জনমনে বিভ্রান্তি তৈরির শামিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular