Google search engine
HomeOthersলস অ্যাঞ্জেলেসের ওভারব্রিজের পিলারে গৃহহীন ব্যক্তির বসবাসের দৃশ্য দাবিতে এআই-নির্মিত ভিডিও প্রচার

লস অ্যাঞ্জেলেসের ওভারব্রিজের পিলারে গৃহহীন ব্যক্তির বসবাসের দৃশ্য দাবিতে এআই-নির্মিত ভিডিও প্রচার

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি ওভারব্রিজের পিলারে গৃহহীন এক ব্যক্তির বসবাসের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে ওভারব্রিজের উঁচু একটি অংশে একজন ব্যক্তির থাকার ব্যবস্থা এবং আশপাশে পোশাক ও বিভিন্ন গৃহস্থালি সামগ্রী দেখা যায়। এসব দৃশ্যের ভিত্তিতে ভিডিওটিকে লস অ্যাঞ্জেলেসের বাস্তব ঘটনা হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

তবে ভিডিওটির উৎস ও দৃশ্য বিশ্লেষণ করে এটি বাস্তব ঘটনার ধারণ করা দৃশ্য হওয়ার পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি হওয়ার প্রমাণ পাওয়া যায়। ভিডিওতে থাকা বিভিন্ন উপাদানের উপস্থাপন ও দৃশ্যের অসংগতিও এআই-নির্মিত কনটেন্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ভিডিওটির সত্যতা যাচাইয়ে এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনে এটি বিশ্লেষণ করা হয়। বিশ্লেষণে ভিডিওটির এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা প্রায় ৯২ শতাংশ শনাক্ত হয়েছে।

অর্থাৎ, লস অ্যাঞ্জেলেসের ওভারব্রিজের পিলারে গৃহহীন ব্যক্তির বসবাসের বাস্তব দৃশ্য হিসেবে যে ভিডিওটি প্রচার করা হচ্ছে, সেটি বাস্তব ঘটনার ভিডিও নয়; বরং এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কনটেন্টকে বাস্তব ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular