সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হুমকিসহ আওয়ামী লীগকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়।
পরবর্তীতে জাহাঙ্গীর আলম দাবি করেন, ভিডিওটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি এবং তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। বরং একাধিক এআই কনটেন্ট শনাক্তকারী টুলে ভিডিওটি পরীক্ষা করে সেটিকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে—এমন কোনো ফল পাওয়া যায়নি।
Video Link: https://www.facebook.com/share/v/1Mt5LgXA19/

