Google search engine
HomePoliticsভারতীয় ‘ককরোচ পার্টি’র চেয়ারম্যানকে আন্দোলনের দিকনির্দেশনা দেওয়ার বিষয়ে সারজিস আলমের নামে প্রচারিত...

ভারতীয় ‘ককরোচ পার্টি’র চেয়ারম্যানকে আন্দোলনের দিকনির্দেশনা দেওয়ার বিষয়ে সারজিস আলমের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া।

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের নামে একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রচারিত ফটোকার্ডে তাঁকে উদ্ধৃত করে দাবি করা হচ্ছে, ভারতীয় ‘ককরোচ পার্টি’র চেয়ারম্যান ফোন করে আন্দোলনের বিষয়ে দিকনির্দেশনা চাইলে সারজিস আলম তাঁকে আন্দোলন পরিচালনার পদ্ধতি বিস্তারিত বুঝিয়ে দিয়েছেন। তবে যাচাই করে তাঁর নামে প্রচারিত এই বক্তব্যের কোনো নির্ভরযোগ্য ভিত্তি পাওয়া যায়নি।

অনুসন্ধানে দেখা যায়, সারজিস আলমের এমন কোনো বক্তব্যের সমর্থনে নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা অন্য কোনো সূত্রে তথ্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফটোকার্ডেও বক্তব্যটির উৎস সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য উল্লেখ করা হয়নি। প্রাসঙ্গিক শব্দ ব্যবহার করে অনুসন্ধান করেও তাঁর এমন মন্তব্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।

ফটোকার্ডটির উৎস অনুসন্ধানে ‘Gupto TV’ নামের একটি ফেসবুক পেজে গত ১০ অক্টোবর একই বক্তব্যসংবলিত ফটোকার্ডটি প্রকাশিত হতে দেখা যায়। পেজটি নিজেদের প্যারোডি ও স্যাটায়ারধর্মী কনটেন্ট প্রকাশের মাধ্যম হিসেবে উপস্থাপন করে। এ ছাড়া, পেজটিতে একই ধরনের আরও ব্যঙ্গাত্মক পোস্ট রয়েছে।

অর্থাৎ, সারজিস আলমের নামে প্রচারিত মন্তব্যটির উৎস একটি ব্যঙ্গাত্মক পোস্ট। সেই পোস্টকে মূল প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে তাঁর প্রকৃত বক্তব্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। অথচ বক্তব্যটি তিনি দিয়েছেন, এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, ভারতীয় ‘ককরোচ পার্টি’র চেয়ারম্যানকে আন্দোলনের দিকনির্দেশনা দেওয়ার বিষয়ে সারজিস আলমের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular