পিংক বাস দুর্ঘটনার ভাইরাল ছবি-ভিডিও ভুয়া!
AI দিয়ে তৈরিমহাখালী ফ্লাইওভারের নিচে দুর্ঘটনাকবলিত বিআরটিসির ‘পিংক বাস’ দাবিতে ছড়ানো ছবি ও ভিডিও বাস্তব নয়, এআই দিয়ে তৈরি। অনুসন্ধানে এসব কনটেন্টের পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি। ছবিতে ও ভিডিওতে থাকা বিভিন্ন দৃশ্যগত অসংগতি এবং এআই শনাক্তকারী টুলের বিশ্লেষণেও কনটেন্টগুলো এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ পাওয়া গেছে। তবে পিংক বাস চালুর প্রথম দিন একটি বাস বাস্তবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই বাস্তব ঘটনাকে কেন্দ্র করেই এআই-নির্মিত ছবি ও ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে।

