Google search engine
HomePoliticsপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তিসাবেক ক্রিকেটার ইমরান খান মারা গেছেন দাবিতে প্রচারিততথ্যটি...

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তিসাবেক ক্রিকেটার ইমরান খান মারা গেছেন দাবিতে প্রচারিততথ্যটি মিথ্যা ও ভিত্তিহীন

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি সাবেক ক্রিকেটার ইমরান খান-কে নিয়ে “না ফেরার দেশে পাড়ি জমালেন” শীর্ষক বিভিন্ন পোস্ট, ফটোকার্ড ও ভিডিও প্রচার হতে দেখা যায়। এসব পোস্টে দাবি করা হচ্ছে, ইমরান খান মারা গেছেন।

তথ্য যাচাই করে দেখা যায়, আলোচিত দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুর বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম, পাকিস্তানের প্রধান সংবাদমাধ্যম কিংবা তার পরিবার বা রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো ঘোষণা প্রকাশিত হয়নি।

এছাড়া, প্রাসঙ্গিক কী-ওয়ার্ড অনুসন্ধানেও দাবিটির সমর্থনে কোনো বিশ্বস্ত সূত্র পাওয়া যায়নি। ইমরান খানের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্বের মৃত্যু ঘটলে তা বিশ্বজুড়ে সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার কথা। কিন্তু অনুসন্ধানে এমন কোনো সংবাদ বা আনুষ্ঠানিক তথ্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular