Google search engine
HomePolitics‘চীনের কথা না বুঝে সায় দিয়ে ইউনিটপ্রতি ২৫ টাকা বিদ্যুৎ কিনছি’—ইকবাল হাসান...

‘চীনের কথা না বুঝে সায় দিয়ে ইউনিটপ্রতি ২৫ টাকা বিদ্যুৎ কিনছি’—ইকবাল হাসান মাহমুদ টুকুর নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নামে একটি বক্তব্য প্রচার করা হচ্ছে। প্রচারিত বক্তব্যে দাবি করা হয়, চীনা ভাষায় কী বলা হচ্ছে তা না বুঝেই সম্মতি দেওয়ার পর পরে জানা গেছে যে বাংলাদেশকে ইউনিটপ্রতি ২৫ টাকা দরে বিদ্যুৎ কিনতে হচ্ছে।

অনুসন্ধানে দেখা যায়, আলোচিত বক্তব্যটি ইকবাল হাসান মাহমুদ টুকুর কোনো প্রকৃত বক্তব্য নয়। বরং বক্তব্যটি প্রথমে ‘NewsTime TV’ নামের একটি ফেসবুক পেজে ব্যঙ্গাত্মক বা কাল্পনিক কনটেন্ট হিসেবে প্রকাশ করা হয়।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, NewsTime TV-এর মূল পোস্টের ক্যাপশনেই স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—“This is a fictional/satirical post. Any resemblance to actual events or persons is purely coincidental and for humor.” অর্থাৎ, পোস্টটি বাস্তব কোনো ব্যক্তি বা ঘটনার প্রকৃত বক্তব্য হিসেবে নয়, বরং কাল্পনিক/স্যাটায়ার কনটেন্ট হিসেবে প্রকাশ করা হয়েছিল।

কিন্তু পরবর্তীতে ওই পোস্টের স্যাটায়ার হিসেবে দেওয়া প্রেক্ষাপট ও ডিসক্লেইমার বাদ দিয়ে বক্তব্যটি ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রকৃত মন্তব্য হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ফলে একটি হাস্যরসাত্মক কনটেন্টকে বাস্তব রাজনৈতিক বক্তব্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।

এছাড়া, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রকাশ্যে এমন মন্তব্য করেছেন—এমন কোনো নির্ভরযোগ্য সংবাদ প্রতিবেদন, ভিডিও বা প্রামাণ্য উৎসও পাওয়া যায়নি। ফলে NewsTime TV-এর নিজস্ব ডিসক্লেইমার এবং পরবর্তী প্রচারের ধরন—দুই দিক থেকেই স্পষ্ট হয় যে বক্তব্যটিকে তাঁর প্রকৃত মন্তব্য হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর।

সুতরাং, ‘চাইনিজ ভাষায় তারা চুংচাং কী সব বলছে, আমরা না বুঝে সায় দিছি, পরে দেখি ইউনিটপ্রতি বিদ্যুৎ ২৫ টাকা’—ইকবাল হাসান মাহমুদ টুকুর নামে প্রচারিত বক্তব্যটি তাঁর মন্তব্য নয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular