Google search engine
HomePolitics“গণভোট ও জুলাই সনদ এর জন্য আন্দোলন এ নামলে কঠোর পদক্ষেপ নেয়া...

“গণভোট ও জুলাই সনদ এর জন্য আন্দোলন এ নামলে কঠোর পদক্ষেপ নেয়া হবে” — শীর্ষক মন্তব্যটি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের নামে প্রচারিত হলেও দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি প্রচার করা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “গণভোট ও জুলাই সনদ এর জন্য আন্দোলন এ নামলে কঠোর পদক্ষেপ নেয়া হবে।” দাবিটি বিভিন্ন পোস্ট, ফটোকার্ড ও মন্তব্যের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

অনুসন্ধানে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এমন কোনো মন্তব্য করেননি। আলোচিত দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র, ভিডিও বক্তব্য, সংবাদ প্রতিবেদন কিংবা সরকারি বিবৃতি পাওয়া যায়নি।

প্রাসঙ্গিক কী-ওয়ার্ডে অনুসন্ধান করে মূলধারার গণমাধ্যম, বিশ্বস্ত অনলাইন সূত্র এবং সংশ্লিষ্ট সরকারি প্ল্যাটফর্মগুলো পর্যবেক্ষণ করেও উক্ত মন্তব্যের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এছাড়া সালাহউদ্দিন আহমেদের অফিসিয়াল ফেসবুক পেজ বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ধরনের কোনো বক্তব্যের প্রমাণ মেলেনি।

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে থাকা কোনো ব্যক্তি গণভোট ও জুলাই সনদের মতো সংবেদনশীল রাজনৈতিক ইস্যুতে এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার কথা। কিন্তু বাস্তবে এ ধরনের কোনো তথ্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

অর্থাৎ, কোনো প্রকার তথ্যপ্রমাণ ছাড়াই সালাহউদ্দিন আহমেদের নামে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর এই মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।

সুতরাং, “গণভোট ও জুলাই সনদ এর জন্য আন্দোলন এ নামলে কঠোর পদক্ষেপ নেয়া হবে” — শীর্ষক মন্তব্যটি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের নামে প্রচারিত হলেও দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular