
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, খাগড়াছড়িতে ইউপিডিএফ ও জেএসএসের স`শ`স্ত্র সদস্যদের মধ্যে গো`লা`গু`লির দৃশ্য এটি। ভিডিওটিতে স`শ`স্ত্র ব্যক্তিদের গু`লিবিনিময় ও সং`ঘ`র্ষের দৃশ্য দেখা যায়। ফলে অনলাইনে অনেকেই এটিকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন।
তবে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটির সঙ্গে খাগড়াছড়ি কিংবা ইউপিডিএফ-জেএসএসের সং`ঘ`র্ষের কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, এটি মিয়ানমারের সাগাইং অঞ্চলের মিয়াউং শহরে জান্তা বাহিনী ও বিদ্রোহী যো`দ্ধাদের মধ্যকার সংঘর্ষের ভিডিও।
ভিডিওটির উৎস অনুসন্ধানে মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম Khit Thit Media-এর ফেসবুক পেজে ২০২৫ সালের ৯ মে প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ওই পোস্টের তথ্য অনুযায়ী, সাগাইং অঞ্চলের মিয়াউং শহরে জা`ন্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী যো`দ্ধাদের সংঘর্ষের ঘটনা এটি।
পরবর্তী অনুসন্ধানে মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম Democratic Voice of Burma (DVB)-এর ২০২৫ সালের ১০ মে প্রকাশিত একটি প্রতিবেদনেও ঘটনাটির উল্লেখ পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, ৫ মে মিয়াউং শহরে জান্তা বাহিনীর ওপর হা`ম`লার ঘটনায় একজন ডেপুটি কমান্ডারসহ চারজন সেনা নি`হ`ত এবং কয়েকটি অ`স্ত্র জব্দ করার দাবি করা হয়।
এছাড়া, Myaung Rangers Force (MRF)-এর ফেসবুক পেজে ৯ মে প্রকাশিত একটি ভিডিও ও বিবৃতিতেও একই ঘটনার বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। সেখানে বলা হয়, ৫ মে মিয়াউং শহরের একটি টোল গেটে জান্তা বাহিনীর অবস্থানে MRF ও সহযোগী কয়েকটি ইউনিট যৌথভাবে হা`ম`লা চালায়। প্রচারিত ভিডিওটির বিভিন্ন দৃশ্যের সঙ্গে ওই ভিডিওর স্থান ও সংঘর্ষের দৃশ্যের সাদৃশ্যও পাওয়া যায়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটির স্থান, সময় ও ঘটনার পরিচয়—সবকিছুই মিয়ানমারের মিয়াউং শহরের সং`ঘ`র্ষের সঙ্গে মিলে যায়। খাগড়াছড়ির ইউপিডিএফ ও জেএসএসের কোনো সং`ঘ`র্ষের সঙ্গে ভিডিওটির সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি।

