Google search engine
HomePoliticsকোনো নির্ভরযোগ্য ভিত্তি ছাড়াই একটি ভুঁইফোঁড় ফেসবুক পেজ থেকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায়...

কোনো নির্ভরযোগ্য ভিত্তি ছাড়াই একটি ভুঁইফোঁড় ফেসবুক পেজ থেকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করে ছড়ানো হয়েছে। সুতরাং, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধানের সাথে জামায়াত নেতার গোপন বৈঠকের দাবিতে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

সম্প্রতি ফেসবুকে একটি নিউজ ফটোকার্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ সংক্রান্ত পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, ঢাকা ছাড়ার আগে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (RAW)-এর প্রধান পরাগ জেনের সাথে মোহাম্মদ তাহের নামের এক জামায়াত নেতার গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রচারিত এই ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম ‘আমার দেশ’-এর লোগো ও নাম ব্যবহার করা হয়েছে।

তবে ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে জানা যায়, ‘র’ প্রধানের সাথে জামায়াত নেতার গোপন বৈঠকের দাবিতে প্রচারিত ফটোকার্ডটি আসল নয়। মূলত, ডিজিটাল প্রযুক্তির সাহায্যে এডিট করে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন কোনো বৈঠকের খবরের অস্তিত্ব মেলেনি। এর সূত্রপাত খুঁজতে গিয়ে দেখা যায়, ‘Daily Amader Desh’ নামের একটি ভুঁইফোঁড় ফেসবুক পেজ থেকে এটি প্রথম প্রকাশ করা হয়। পেজটি মূলধারার পত্রিকা ‘আমার দেশ’-এর আসল বা অফিশিয়াল ফেসবুক পেজ নয়, বরং তাদের নাম নকল করে খোলা একটি ভুয়া পেজ।

পরবর্তীতে ফটোকার্ডটি বিশ্লেষণ করে ফ্যাক্ট রিভিউ দেখতে পায়, সেখানে খবরের শিরোনাম হিসেবে লেখা হয়েছে “ঢাকা ছাড়ার আগে ‘র’ প্রধান পরাগ জেন’র সাথে মোহাম্মদ তাহেরর গো/পন বৈঠক”। ফটোকার্ডটিতে তারিখ হিসেবে ১১ আগস্ট ২০২৬ উল্লেখ করা হয়েছে। কিন্তু ‘আমার দেশ’ পত্রিকার অফিশিয়াল ওয়েবসাইট বা ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যালোচনা করে এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশের প্রমাণ পাওয়া যায়নি। মূলত ভুয়া পেজ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পত্রিকাটির নাম ও ডিজাইন নকল করে এই বানোয়াট খবরটি প্রচার করা হয়েছে।

অর্থাৎ, কোনো নির্ভরযোগ্য ভিত্তি ছাড়াই একটি ভুঁইফোঁড় ফেসবুক পেজ থেকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করে ছড়ানো হয়েছে। সুতরাং, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধানের সাথে জামায়াত নেতার গোপন বৈঠকের দাবিতে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular