Google search engine
HomePoliticsইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাকে নিয়ে...

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাকে নিয়ে আলোচিত মন্তব্য করেছেন—এমন দাবিটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বক্তব্য ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে, যেখানে দাবি করা হয়েছে—ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাকে “একজন অভিজ্ঞ দেশ পরিচালক” আখ্যা দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন।

তবে বিস্তারিত অনুসন্ধানে দেখা গেছে, দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ নেই। আন্তর্জাতিক গণমাধ্যম, সরকারি সূত্র কিংবা জর্জিয়া মেলোনির কোনো অফিসিয়াল প্ল্যাটফর্মে এমন কোনো সাক্ষাৎ বা মন্তব্যের তথ্য পাওয়া যায়নি।

যাচাই করে দেখা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর শেখ হাসিনার সঙ্গে জর্জিয়া মেলোনির সাক্ষাৎ হয়েছে—এমন কোনো সংবাদ আন্তর্জাতিক বা ভারতীয় কোনো স্বীকৃত গণমাধ্যম প্রকাশ করেনি। একইভাবে, শেখ হাসিনাকে নিয়ে প্রচারিত উদ্ধৃতিটিও কোনো নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।

এছাড়া জর্জিয়া মেলোনির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট, সরকারি বিবৃতি এবং জনসম্মুখে দেওয়া বক্তব্য পর্যালোচনা করেও আলোচিত মন্তব্যের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

বিশ্লেষণে প্রতীয়মান হয়, কোনো তথ্যসূত্র বা প্রমাণ ছাড়াই জর্জিয়া মেলোনির নাম ব্যবহার করে একটি মনগড়া বক্তব্য প্রচার করা হয়েছে, যাতে আন্তর্জাতিক সমর্থনের একটি ভ্রান্ত ধারণা তৈরি করা যায়।

সুতরাং, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাকে নিয়ে আলোচিত মন্তব্য করেছেন—এমন দাবিটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular