Google search engine
HomePolitics‘আ.লীগ বারবার পাকিস্তান ধ্বং`স করে পরে ঠিক করে বিএনপি’—মির্জা ফখরুলের নামে সম্পাদিত...

‘আ.লীগ বারবার পাকিস্তান ধ্বং`স করে পরে ঠিক করে বিএনপি’—মির্জা ফখরুলের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কালের কণ্ঠের লোগো ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি ব্যবহার করে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। এতে দাবি করা হচ্ছে, মির্জা ফখরুল বলেছেন, ‘আ.লীগ বারবার পাকিস্তান ধ্বং`স করে পরে ঠিক করে বিএনপি।’

তবে অনুসন্ধানে দেখা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কালের কণ্ঠের প্রকাশিত একটি আসল ফটোকার্ডের শিরোনাম ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে কালের কণ্ঠের লোগো দেখা যায়। এ সূত্র ধরে কালের কণ্ঠের ফেসবুক পেজে ৮ আগস্ট প্রকাশিত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। মূল ফটোকার্ডের সঙ্গে আলোচিত ফটোকার্ডের ছবি, লোগো, নকশা ও অন্যান্য উপাদানের মিল রয়েছে। তবে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে শিরোনামে। মূল ফটোকার্ডে লেখা ছিল, ‘আ.লীগ বারবার দেশ ধ্বং`স করে পরে ঠিক করে বিএনপি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর’। অন্যদিকে সম্পাদিত ফটোকার্ডে ‘দেশ’ শব্দের পরিবর্তে ‘পাকিস্তান’ যুক্ত করা হয়েছে।

অর্থাৎ, মির্জা ফখরুলের প্রকৃত বক্তব্যে ‘দেশ’ শব্দ থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো সম্পাদিত ফটোকার্ডে সেটি পরিবর্তন করে ‘পাকিস্তান’ করা হয়েছে। ফলে বক্তব্যটির অর্থও সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular