সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা–এর একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভাইরাল ছবিটি নিয়ে অনলাইনে নানা ধরনের আলোচনা তৈরি হয় এবং অনেকেই সেটিকে বাস্তব ছবি হিসেবে প্রচার করতে থাকেন।
তথ্য যাচাইয়ে দেখা যায়, প্রচারিত ছবিটি আসল নয়; বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিটেড করা হয়েছে। ছবিটির বিভিন্ন অংশ বিশ্লেষণ করলে ভিজ্যুয়াল অসামঞ্জস্যতা ও সম্পাদনার চিহ্ন লক্ষ্য করা যায়, যা এডিটেড ছবির বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এ বিষয়ে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা নিজেও তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটি বাস্তব নয় এবং এটি এডিটেড করে ছড়িয়ে দেওয়া হয়েছে।
এছাড়া, মূলধারার কোনো নির্ভরযোগ্য সূত্রেও ভাইরাল ছবিটির সত্যতা পাওয়া যায়নি। ফলে, ছবিটিকে কেন্দ্র করে প্রচারিত দাবিগুলো বিভ্রান্তিকর হিসেবে প্রতীয়মান হয়।
সুতরাং, অভিনেত্রী আশনা হাবিব ভাবনার ভাইরাল ছবিটি আসল নয়; এটি এডিটেড ও বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে।

