Google search engine
HomeOthersনড়াইলের বেন্দারচরে হিন্দু পরিবারের বাড়িঘরে হা/ম/লা ও অ/গ্নিসংযোগের নামে পুরোনো ও এআই-নির্মিত...

নড়াইলের বেন্দারচরে হিন্দু পরিবারের বাড়িঘরে হা/ম/লা ও অ/গ্নিসংযোগের নামে পুরোনো ও এআই-নির্মিত ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক অপপ্রচার

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে বিএনপির দুই নেতা হ/ত্যাকাণ্ডের জেরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হা/ম/লা, ভা/ঙ/চুর, লুটপাট ও অ/গ্নিসংযোগের ঘটনা ঘটেছে—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব প্রচারে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কৃষ্ণপদ ঘোষ এবং তাঁর স্বজনদের বাড়িঘর পু/ড়িয়ে দেওয়ার কথাও বলা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিও ও ঘটনার সাম্প্রদায়িক বর্ণনার সঙ্গে বাস্তব ঘটনার মিল নেই।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। সেখানে কোনো হিন্দু পরিবারের বাড়িঘর কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে হা/ম/লা বা অ/গ্নিসংযোগের ঘটনাও ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর কিছু পুরোনো এবং কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। এসব ভিডিও ব্যবহার করে ঘটনাটিকে সাম্প্রদায়িক হা/ম/লা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে।

পুলিশের তথ্যমতে, গত ১৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সুইচগেট সংলগ্ন বটতলায় বিএনপির মিছিলে কার্যক্রম নি/ষি/দ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হা/ম/লার ঘটনা ঘটে। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ এবং কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা নি/হ/ত হন। এ ঘটনায় দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাস নামে দুজনকে গ্রে/প্তা/র করা হয়।

বেন্দারচরে হ/ত্যাকাণ্ডের পর হা/ম/লা ও ভা/ঙ/চুরের ঘটনা ঘটেছে—তবে সেটি হিন্দু সম্প্রদায়ের ওপর হা/ম/লা ছিল না। পুলিশের তথ্যে স্পষ্ট, কোনো হিন্দু পরিবার বা ব্যবসাপ্রতিষ্ঠান এ ঘটনার শিকার হয়নি। অথচ পুরোনো ও এআই-নির্মিত ভিডিও ছড়িয়ে ঘটনাটিকে হিন্দুদের ওপর সাম্প্রদায়িক হামলা হিসেবে প্রচার করা হচ্ছে।

সুতরাং, নড়াইলের বেন্দারচরে হিন্দু পরিবারের বাড়িঘরে বিএনপির হা/ম/লা ও অ/গ্নিসংযোগের নামে প্রচারিত তথ্যটি ভিত্তিহীন ও বানোয়াট সাম্প্রদায়িক অপপ্রচার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular