Google search engine
HomeOthersনিজের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দাবিতে সম্পাদিত অডিও প্রচার

নিজের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দাবিতে সম্পাদিত অডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। প্রচারিত ভিডিওতে তাঁর কণ্ঠস্বরের আদলে বলতে শোনা যায়, দেশের পরিস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন এবং স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত। এমনকি মন্ত্রিত্বের চেয়ে নিরাপদে থাকাকে বেশি জরুরি মনে করছেন বলেও তাঁকে বলতে শোনা যায়।

তবে অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওতে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে শোনানো বক্তব্যটি আসল নয়। নিজের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, গত ১৫ মার্চ জাতীয় সংসদে জুলাই সনদ ও সংবিধান সংশোধন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া একটি বক্তব্যের ভিডিও সংগ্রহ করে সেটির মূল অডিও সরিয়ে সেখানে সম্পাদিত অডিও সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধান করে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের কোনো নির্ভরযোগ্য তথ্য বা সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়নি। সংসদে একজন মন্ত্রীর নিজের নিরাপত্তা নিয়ে এমন উদ্বেগ প্রকাশের দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর সমর্থনে কোনো সংসদীয় নথি, পূর্ণাঙ্গ বক্তব্য কিংবা নির্ভরযোগ্য সংবাদসূত্র উপস্থাপন করা হয়নি।

এ ছাড়া আলোচিত ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘Deploy Detect’-এ যাচাই করলে বক্তব্যটি এআই-নির্মিত বা ডিপফেক হওয়ার সম্ভাবনা ৯৯.৩ শতাংশ দেখায়। এই ফলাফলও প্রচারিত অডিওটির সত্যতা নিয়ে গুরুতর সন্দেহ তৈরি করে।

অর্থাৎ, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকৃত সংসদীয় বক্তব্যের ভিডিও ব্যবহার করে তার সঙ্গে সম্পাদিত অডিও জুড়ে সম্পূর্ণ ভিন্ন বক্তব্য তাঁর নামে প্রচার করা হয়েছে। এভাবে একজন মন্ত্রীর কণ্ঠস্বর নকল করে দেশের নিরাপত্তা পরিস্থিতি ও সরকারের নেতৃত্ব নিয়ে তাঁর নামে মনগড়া বক্তব্য ছড়ানো হচ্ছে।

সুতরাং, নিজের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেওয়ার দাবিটি ভিত্তিহীন। প্রচারিত ভিডিওটি পুরোনো এবং এতে সংযুক্ত অডিও সম্পাদিত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular