সম্প্রতি ‘Gupto TV’ নামের একটি ফেসবুক পেজ থেকে শায়খ আহমাদুল্লাহর ছবি ও নাম ব্যবহার করে—“একজন শিক্ষক হিসেবে ছাত্রীকে চু’মো দেওয়া অপরাধ হয় কিভাবে? ছাত্রী তো নিজের মেয়ের মত”—এমন একটি বক্তব্য প্রচার করা হয়েছে।
তবে শায়খ আহমাদুল্লাহর ‘ইসলামী প্রশ্নোত্তর’ নামের অফিসিয়াল পেজে প্রকাশিত ফ্যাক্ট পোস্ট অনুযায়ী, তাঁর নামে প্রচারিত বক্তব্যটি সঠিক নয়। অর্থাৎ, বক্তব্যটি তাঁর বলে প্রচারের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ নেই।
উল্লেখ্য, এই পেজটি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মিথ্যা ও প্রোপাগান্ডামূলক পোস্ট করে থাকে নিয়মিতভাবে। তাদের প্রত্যেকটির পোস্ট কোন না কোন ভাবে মিথ্যা প্রপাগান্ডার সাথে জড়িত। আরও দেখা যায় এই পেজটি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সমর্থিত একটি পেজ হওয়ায় তারা নিষিদ্ধ আওয়ামী সমর্থিত বিভিন্ন গ্রুপে তাদের এই পোস্টগুলো শেয়ার করে মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্ট করে থাকে।

