সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, ২০২৪ সালের ১৫ আগস্ট ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে বিএনপির নেতা-কর্মীদের হাতে এক আওয়ামী লীগ নেত্রী বিবস্ত্র হয়ে নির্যাতনের শিকার হন। তবে ফ্যাক্ট চেক করে দেখা যায় দাবিটি সঠিক নয়।
প্রকৃতপক্ষে, ভিডিওটি গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট এলাকায় বাসে টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘটিত পুরোনো মারধরের ঘটনার। ওই ঘটনায় হিজড়া সম্প্রদায়ের এক ব্যক্তিকে মারধর ও শ্লীলতাহানির শিকার হতে দেখা যায়। পরবর্তীতে সেই ভিডিওকে রাজনৈতিক নেত্রীকে নির্যাতনের দৃশ্য দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।
‘Sofikul Islam’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১৩ সেপ্টেম্বর ভিডিওটি শেয়ার করা হয়। ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভিডিওটি ৪ লাখ ৬৫ হাজার বারের বেশি দেখা হয়েছে এবং ২ হাজার ১০০ বার শেয়ার হয়েছে।
পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ নেটিজেন দাবিটিকে সত্য ভেবে ক্ষোভ প্রকাশ করেছেন। একই ভিডিও ঐ একই ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২০ সেপ্টেম্বর ভিডিওটি আবার শেয়ার করা হয়।
আজকের পত্রিকার ২০ সেপ্টেম্বর ২০২৬-এর ফ্যাক্ট-চেক প্রতিবেদনেও দাবিটিকে ভুল হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ, পুরোনো একটি ঘটনার ভিডিওকে ভিন্ন স্থান ও রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।
#ফ্যাক্টচেক #অপতথ্য #গুজব #ধানমন্ডি৩২ #ধানমন্ডি৩২এফুলদিতেগেলে #FactCheck #Misleading

