Google search engine
HomeOthersমোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার বিবাহবিচ্ছেদ এবং তিশাকে মারধরের দাবিতে...

মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার বিবাহবিচ্ছেদ এবং তিশাকে মারধরের দাবিতে প্রচারিত তথ্যগুলো ভুয়া ও বিভ্রান্তিকর

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্যজীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। প্রচারিত পোস্টগুলোতে দাবি করা হয়, অস্ট্রেলিয়ায় তাঁদের বাড়ি বিক্রি নিয়ে বিরোধের জেরে এই দম্পতির বিচ্ছেদ হয়েছে। পাশাপাশি, তিশার নামে একটি বক্তব্য প্রচার করে দাবি করা হচ্ছে, বাড়ি কেনার জন্য নিজের উপার্জিত অর্থ দেওয়ায় ফারুকী তাঁকে নিয়মিত মারধর করতেন।

অনুসন্ধানে দেখা যায়, ফারুকী ও তিশার বিবাহবিচ্ছেদের দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। মূলধারার গণমাধ্যমে তাঁদের বিচ্ছেদের কোনো খবর প্রকাশিত হয়নি। ফারুকী ও তিশার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টেও এ ধরনের কোনো ঘোষণা পাওয়া যায়নি। এ বিষয়ে মোস্তফা সরয়ার ফারুকীও জানিয়েছেন, তাঁদের বিবাহবিচ্ছেদের দাবি ভুয়া।

প্রচারিত ভিডিওটির উৎস যাচাই করেও এর সঙ্গে দাবির অসংগতি পাওয়া যায়। ইউটিউবে মাছরাঙা টেলিভিশনের চ্যানেলে ২০২৪ সালের ১৯ জুন প্রচারিত ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে তিশার সাক্ষাৎকারের মূল ফুটেজ পাওয়া যায়। ওই সাক্ষাৎকারে তিনি তাঁর বাবার মৃত্যুর পরের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। কিন্তু সেখানে ফারুকীর বিরুদ্ধে মারধর, পরকীয়া কিংবা সম্পত্তি দখলের অভিযোগ করার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অর্থাৎ, পুরোনো সাক্ষাৎকারের আবেগঘন অংশকে প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে তার সঙ্গে ফারুকী-তিশার দাম্পত্যজীবন নিয়ে মনগড়া তথ্য যুক্ত করা হয়েছে। মূল সাক্ষাৎকারের বক্তব্যের সঙ্গে প্রচারিত ভিডিওর ক্যাপশনের কোনো মিল নেই। ফলে ভিডিওটি ব্যবহার করে বিবাহবিচ্ছেদ ও নি`র্যা`ত`নের যে দাবি ছড়ানো হচ্ছে, তা সমর্থন করার মতো প্রমাণ পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular