Google search engine
HomeOthersচীন থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ আমদানির নামে সেনাবাহিনীকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত...

চীন থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ আমদানির নামে সেনাবাহিনীকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, সেনাবাহিনীর সহযোগিতায় বিএনপি-জামায়াত সরকার চীন থেকে বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত নিয়েছে এবং সেই বিদ্যুতের দাম পড়বে প্রতি ইউনিট ২৫ টাকা। একই সঙ্গে বিষয়টিকে ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ আমদানির সঙ্গে তুলনা করে বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানো হচ্ছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, চীন থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির কোনো বিষয় এখানে নেই। প্রকৃতপক্ষে, আলোচিত প্রকল্পটি হলো বাংলাদেশের অভ্যন্তরে উৎপাদিত পৌর বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের একটি Waste-to-Energy প্রকল্প। এতে চীনা প্রতিষ্ঠান China Machinery Engineering Corporation (CMEC) বিনিয়োগ ও প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত; বিদ্যুৎ চীন থেকে বাংলাদেশে আমদানি করা হবে না।

ঢাকার আমিনবাজারে বাস্তবায়নাধীন প্রকল্পটিতে প্রতিদিন প্রায় ৩ হাজার টন পৌর বর্জ্য প্রক্রিয়াজাত করে প্রায় ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশের জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। প্রকল্পের জন্য বাংলাদেশেই বর্জ্য সরবরাহ ও বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থা রাখা হয়েছে।

এমনকি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির প্রকাশিত তথ্যেও স্পষ্টভাবে বলা হয়েছে, আমিনবাজার প্রকল্পে চীনা কোম্পানি বর্জ্য থেকে বাংলাদেশের অভ্যন্তরে বিদ্যুৎ উৎপাদন করবে এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উৎপাদিত বিদ্যুৎ ক্রয় করবে।

অর্থাৎ, চীন এখানে বিদ্যুৎ সরবরাহকারী দেশ নয়; চীনা প্রতিষ্ঠানটি বর্জ্য থেকে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের বিনিয়োগকারী/বাস্তবায়নকারী। তাই ‘চীন থেকে বিদ্যুৎ আনতে হলে ভারত বা মিয়ানমারের মধ্য দিয়ে আনতে হবে’—এ ধরনের বক্তব্যই মূলত একটি ভুল ধারণার ওপর ভিত্তি করে তৈরি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রকল্পকে সেনাবাহিনী, বিএনপি-জামায়াত এবং চীন থেকে বিদ্যুৎ আমদানির সঙ্গে একসূত্রে যুক্ত করে উপস্থাপন করা হয়েছে, যার মাধ্যমে প্রকল্পটির প্রকৃত চরিত্র আড়াল করে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। প্রকল্পের সরকারি ও আন্তর্জাতিক নথিতে সেনাবাহিনীর মাধ্যমে চীন থেকে বিদ্যুৎ আমদানির কোনো তথ্য নেই।

সুতরাং, চীন থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ আমদানি এবং সেনাবাহিনীর ব্যাকআপে বিএনপি-জামায়াত সরকারের এমন সিদ্ধান্তের দাবি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। প্রকৃতপক্ষে, চীনা প্রতিষ্ঠান যুক্ত থাকা আমিনবাজারের প্রকল্পে বাংলাদেশের বর্জ্য ব্যবহার করে বাংলাদেশেই বিদ্যুৎ উৎপাদন করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular