Google search engine
HomePoliticsএটি শিক্ষা ব্যবস্থা সংস্কার নিয়ে কোনো বিশেষ বৈঠকের ছবি নয়। প্রকৃতপক্ষে, ছবিটি...

এটি শিক্ষা ব্যবস্থা সংস্কার নিয়ে কোনো বিশেষ বৈঠকের ছবি নয়। প্রকৃতপক্ষে, ছবিটি ২০২৩ সালের ৫ এপ্রিল সময় টিভিতে প্রচারিত ‘গণতন্ত্র ও ষ`ড়`য`ন্ত্রের রাজনীতি’ শীর্ষক একটি টকশো শুরুর আগে ধারণ করা হয়েছিল।

সম্প্রতি, ৯ আগস্ট এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন। ছবিটির ক্যাপশনে লেখা ছিল, “শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে শিক্ষামন্ত্রীর বিশেষ বৈঠক।” পোস্ট করা ছবিতে কার্যক্রম নি`ষি`দ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বর্তমান বিএনপি সরকারের শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন এবং ইউএনবির উপদেষ্টা সম্পাদক ফরিদ হোসেনকে একটি কক্ষে বসে থাকতে দেখা যায়।

তবে ছবিটি যাচাই করে দেখা গেছে, এটি শিক্ষা ব্যবস্থা সংস্কার নিয়ে কোনো বিশেষ বৈঠকের ছবি নয়। প্রকৃতপক্ষে, ছবিটি ২০২৩ সালের ৫ এপ্রিল সময় টিভিতে প্রচারিত ‘গণতন্ত্র ও ষ`ড়`য`ন্ত্রের রাজনীতি’ শীর্ষক একটি টকশো শুরুর আগে ধারণ করা হয়েছিল।

অনুসন্ধানে সময় টিভিতে প্রচারিত ওই টকশোর ভিডিও ও সংশ্লিষ্ট দৃশ্য পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ছবিতে থাকা তিন ব্যক্তিই ওই টকশোতে অংশ নিয়েছিলেন। ছবিতে তাদের যে পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়, টকশোর ভিডিওতেও তাদের একই ধরনের পোশাকে দেখা যায়। ফলে ছবিটি একই সময়ের হওয়ার বিষয়টি স্পষ্ট হয়।

আরও গুরুত্বপূর্ণভাবে, ছবিটির টাইমলাইন বিশ্লেষণে দেখা যায়, এটি ২০২৩ সালের ৫ এপ্রিল রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ধারণ করা হয়েছিল। অন্যদিকে, সময় টিভিতে ‘গণতন্ত্র ও ষ`ড়`য`ন্ত্রের রাজনীতি’ শীর্ষক টকশোটির সরাসরি সম্প্রচার শুরু হয় রাত ১০টায়। অর্থাৎ, আলোচিত ছবিটি টকশো শুরুর আনুমানিক ১৫ মিনিট আগে ধারণ করা হয়েছিল।

ফলে ছবিতে একই স্থানে তিনজনকে একসঙ্গে বসে থাকতে দেখা গেলেও এটিকে বর্তমান সময়ের “শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে শিক্ষামন্ত্রীর বিশেষ বৈঠক” হিসেবে উপস্থাপনের কোনো ভিত্তি নেই। বরং পুরোনো একটি টকশোর আগের মুহূর্তের ছবিকে সাম্প্রতিক বৈঠকের ছবি হিসেবে উপস্থাপন করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular