Google search engine
HomeOthers‘ছাত্রলীগের মতো ছাত্রদলকেও নি`ষি`দ্ধ করার সময় এসেছে’—মাহমুদুর রহমানের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

‘ছাত্রলীগের মতো ছাত্রদলকেও নি`ষি`দ্ধ করার সময় এসেছে’—মাহমুদুর রহমানের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের ছবি ও পত্রিকাটির ডিজাইন ব্যবহার করে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হয়, মাহমুদুর রহমান বলেছেন, ‘ছাত্রলীগের মতো ছাত্রদলকেও নি`ষি`দ্ধ করার সময় এসেছে। ছাত্রদল ও ছাত্রলীগের মাঝে কোনো পার্থক্য নেই।’

তবে অনুসন্ধানে দেখা যায়, মাহমুদুর রহমান এমন কোনো মন্তব্য করেননি এবং দৈনিক আমার দেশও এ বক্তব্যের ভিত্তিতে কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। বরং পত্রিকাটির প্রচলিত ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

দাবিটির সত্যতা যাচাইয়ে দৈনিক আমার দেশ-এর অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত সাম্প্রতিক কনটেন্ট পর্যালোচনা করেও আলোচিত বক্তব্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। একই সঙ্গে প্রচারিত ফটোকার্ডের ফন্ট ও নকশায় আমার দেশ-এর প্রকৃত ফটোকার্ডের সঙ্গে অসঙ্গতিও লক্ষ্য করা যায়।

আরও অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটি ছড়িয়ে পড়ার পর দৈনিক আমার দেশ-এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকেই ‘আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এমন মন্তব্য করেননি’ জানিয়ে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়েছে। অর্থাৎ, সংশ্লিষ্ট সংবাদমাধ্যম নিজেই বক্তব্যটির সত্যতা নাকচ করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular