Google search engine
HomePolitics‘ক্ষমতার দাম্ভিকতায় শেখ হাসিনাকে মাফিয়া সরকারে পরিণত করা হয়েছে, এই ভুল যেন...

‘ক্ষমতার দাম্ভিকতায় শেখ হাসিনাকে মাফিয়া সরকারে পরিণত করা হয়েছে, এই ভুল যেন বর্তমান সরকারও না করে’— ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের নামে একটি মন্তব্য প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হয়েছে, তিনি বলেছেন, “ক্ষমতার দাম্ভিকতায় শেখ হাসিনাকে মাফিয়া সরকারে পরিণত করা হয়েছে। এই ভুল যেন বর্তমান সরকারও না করে।”

তবে অনুসন্ধানে আলোচিত বক্তব্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন এমন কোনো মন্তব্য করেছেন—এমন তথ্য তার সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট, নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

এ ধরনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মন্তব্য করা হলে তা স্বাভাবিকভাবেই মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হওয়ার কথা। কিন্তু প্রাসঙ্গিক কী-ওয়ার্ডে অনুসন্ধান করেও আলোচিত বক্তব্যের পক্ষে কোনো সংবাদ, ভিডিও, বক্তব্য বা নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ মেলেনি।

সুতরাং, ‘ক্ষমতার দাম্ভিকতায় শেখ হাসিনাকে মাফিয়া সরকারে পরিণত করা হয়েছে, এই ভুল যেন বর্তমান সরকারও না করে’— ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular