সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “কতগুলো টোকাই, মা`দ`কাসক্ত পোলাপান আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। জনাব তারেক রহমানের স্পষ্ট নির্দেশ, এদের শক্ত হাতে দমন করতে হবে।” দাবিটি বিভিন্ন পোস্ট ও ফটোকার্ডের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
অনুসন্ধানে দেখা যায়, সালাহউদ্দিন আহমেদ এমন কোনো মন্তব্য করেননি। তার নামে প্রচারিত এই বক্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ, গণমাধ্যমের প্রতিবেদন, ভিডিও, অডিও বা অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, চলমান শিক্ষার্থী আন্দোলনকে ঘিরে বিভ্রান্তি, উত্তেজনা ও রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে তার নামে একটি বানোয়াট মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
সুতরাং, ‘টোকাই-মা`দ`কা`স`ক্ত পোলাপানকে শক্ত হাতে দমন করতে হবে’— শীর্ষক মন্তব্যটি সালাহউদ্দিন আহমেদের নামে প্রচারিত সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

