সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন মোনামি বলেছেন, “শিক্ষার্থীরা থাকবে পড়ার টেবিলে, তাদের আবার কিসের আন্দোলন। সরকারকে বলবো শক্ত হাতে এদের দমন করতে, যাতে তৃতীয়পক্ষ সুযোগ না নিতে পারে।” দাবিটি বিভিন্ন পোস্ট ও ফটোকার্ডের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
অনুসন্ধানে দেখা যায়, শেহরীন আমিন মোনামি এমন কোনো মন্তব্য করেননি। তার নামে প্রচারিত এই বক্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম, ভিডিও, অডিও, সাক্ষাৎকার বা অফিসিয়াল সূত্রে কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, চলমান শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে বিভ্রান্তি ও বিতর্ক সৃষ্টি করতে তার নামে একটি বানোয়াট মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
সুতরাং, ‘শিক্ষার্থীরা থাকবে পড়ার টেবিলে, সরকারকে বলবো শক্ত হাতে দমন করতে’— শীর্ষক মন্তব্যটি শেহরীন আমিন মোনামির নামে প্রচারিত সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

