Google search engine
HomeOthersব্যঙ্গাত্মক কনটেন্টকে ইচ্ছাকৃতভাবে বাস্তব বক্তব্য হিসেবে উপস্থাপন করে একজন ধর্মীয় ব্যক্তিত্বের নামে...

ব্যঙ্গাত্মক কনটেন্টকে ইচ্ছাকৃতভাবে বাস্তব বক্তব্য হিসেবে উপস্থাপন করে একজন ধর্মীয় ব্যক্তিত্বের নামে মনগড়া মন্তব্য আরোপ করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি বিশিষ্ট ইসলামী বক্তা ও মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী–এর নামে একটি ফটোকার্ড ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হয়েছে, তিনি বলেছেন—“মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের পাইলস হয় না।”

তবে অনুসন্ধানে দেখা যায়, রফিক উল্লাহ আফসারী এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার (ব্যঙ্গাত্মক) ফেসবুক পেজে প্রকাশিত কনটেন্টকে বাস্তব বক্তব্য হিসেবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।

যাচাইয়ে দেখা যায়, আলোচিত দাবির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম, নির্ভরযোগ্য সূত্র কিংবা রফিক উল্লাহ আফসারীর বক্তব্য, ওয়াজ বা সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সাধারণত একজন পরিচিত ইসলামী বক্তা এ ধরনের অস্বাভাবিক মন্তব্য করলে তা দ্রুত বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠত। কিন্তু এ বিষয়ে কোনো গ্রহণযোগ্য তথ্যের অস্তিত্ব মেলেনি।

পরবর্তী অনুসন্ধানে জানা যায়, দাবিটির সূত্রপাত ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজ থেকে। পেজটি প্যারোডি/স্যাটায়ার কনটেন্ট প্রকাশ করে থাকে এবং আলোচিত ফটোকার্ডটিও সেই ধারার একটি ব্যঙ্গাত্মক পোস্ট। পরবর্তীতে সেটিকে প্রেক্ষাপটহীনভাবে বাস্তব তথ্য হিসেবে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

অর্থাৎ, ব্যঙ্গাত্মক কনটেন্টকে ইচ্ছাকৃতভাবে বাস্তব বক্তব্য হিসেবে উপস্থাপন করে একজন ধর্মীয় ব্যক্তিত্বের নামে মনগড়া মন্তব্য আরোপ করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular