Google search engine
HomeOthersসেনাপ্রধানের সাম্প্রতিক ভাষণ দাবিতে প্রচারিত ভিডিওটি আসলে ৫ আগস্ট ২০২৪-এর পুরোনো বক্তব্য

সেনাপ্রধানের সাম্প্রতিক ভাষণ দাবিতে প্রচারিত ভিডিওটি আসলে ৫ আগস্ট ২০২৪-এর পুরোনো বক্তব্য

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ দাবিতে একটি ভিডিও নতুন ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে। ভিডিওটি দেখে অনেকেই ধারণা করছেন, এটি বর্তমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য।

তথ্য যাচাই করে দেখা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সেনাপ্রধানের দেওয়া ভাষণের ভিডিও।

অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ভিডিওটিতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো বিদ্যমান রয়েছে। সেই সূত্র ধরে সংশ্লিষ্ট গণমাধ্যমের পূর্বে প্রকাশিত ভিডিওগুলো পর্যালোচনা করলে ২০২৪ সালের ৫ আগস্ট প্রচারিত একটি লাইভ সম্প্রচারের সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। ভিডিওতে সেনাপ্রধানের বক্তব্য, উপস্থাপনা এবং দৃশ্যপট একই।

উক্ত সময়ে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন। তার সেই ভাষণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, দেশের সার্বিক পরিস্থিতি এবং অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে বক্তব্য তুলে ধরা হয়েছিল।

অর্থাৎ, বর্তমানে প্রচারিত ভিডিওটি নতুন কোনো ভাষণ বা সাম্প্রতিক ঘোষণার ভিডিও নয়; বরং প্রায় দুই বছর আগে প্রচারিত একটি পুরোনো বক্তব্যকে নতুন ঘটনার সঙ্গে সম্পৃক্ত করে প্রচার করা হচ্ছে।

সুতরাং, সেনাপ্রধানের সাম্প্রতিক ভাষণ দাবিতে প্রচারিত ভিডিওটি বর্তমান সময়ের নয়; এটি ২০২৪ সালের ৫ আগস্টের পুরোনো ভিডিও, যা নতুন দাবিতে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular