Google search engine
HomePoliticsআওয়ামী লীগকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া,...

আওয়ামী লীগকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া, মনগড়া এবং বিভ্রান্তিকর।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি বলেছেন—“এদেশের অন্যতম বৃহত্তম দল আওয়ামী লীগ, তারা ফিরবে—এই বাস্তবতা সবাইকে মেনে নিতে হবে।” বক্তব্যটি আওয়ামী লীগ-কে কেন্দ্র করে তার মন্তব্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

তবে যাচাই-বাছাইয়ে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। আলোচিত ফটোকার্ডে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র উল্লেখ নেই এবং প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করলেও গণমাধ্যম বা বিশ্বস্ত কোনো উৎসে এমন মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।

এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট, বিএনপির ভেরিফায়েড পেজ এবং সংশ্লিষ্ট মিডিয়া সেলের তথ্যসূত্র পর্যালোচনা করেও আলোচিত দাবির কোনো ভিত্তি মেলেনি। বিশ্লেষণে প্রতীয়মান হয়, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তার নামে একটি রাজনৈতিক বক্তব্য তৈরি করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

সুতরাং, আওয়ামী লীগকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া, মনগড়া এবং বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular