Google search engine
HomePoliticsপ্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের উপবৃত্তির টাকা বাতিলের বিষয়ে শিক্ষামন্ত্রীর বরাতে বিটিভির নামে...

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের উপবৃত্তির টাকা বাতিলের বিষয়ে শিক্ষামন্ত্রীর বরাতে বিটিভির নামে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নাকি ঘোষণা দিয়েছেন—সরকার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তির টাকা বাতিল করেছে। ভিডিওটিতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর নাম ব্যবহার করে বিষয়টিকে সরকারি সিদ্ধান্ত হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

তবে যাচাই-বাছাইয়ে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পর্যালোচনা করে এমন কোনো সংবাদ বা ফটোকার্ডের অস্তিত্ব পাওয়া যায়নি। একইভাবে শিক্ষা মন্ত্রণালয়-এর অফিসিয়াল প্ল্যাটফর্ম এবং সংশ্লিষ্ট দপ্তরের তথ্যসূত্রেও উপবৃত্তি বাতিল সংক্রান্ত কোনো সিদ্ধান্তের প্রমাণ মেলেনি।

এছাড়া শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান বিষয়টি মিথ্যা বলে নিশ্চিত করেছেন। বিশ্লেষণে প্রতীয়মান হয়, কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই একটি ভুয়া তথ্য শিক্ষামন্ত্রীর নামে এবং বিটিভির রেফারেন্স ব্যবহার করে প্রচার করা হয়েছে।

সুতরাং, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের উপবৃত্তির টাকা বাতিলের বিষয়ে শিক্ষামন্ত্রীর বরাতে বিটিভির নামে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular