সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি পোস্ট ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে, আসাম মুখ্যমন্ত্রী নাকি বলেছেন, “রংপুরে আগে অ্যা’টাক হবে, রংপুর দখল করে বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হবে।” পোস্টটি রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে দ্রুত ছড়িয়ে পড়েছে।
তথ্য যাচাই করা হলে দেখা গেছে, এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সংবাদ বা সরকারি সূত্র পাওয়া যায়নি। আসাম মুখ্যমন্ত্রীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য, প্রেস রিলিজ বা গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদন এই ধরনের বক্তব্যের সঙ্গে সম্পর্কিত নয়।
এ ধরনের পোস্টের উদ্দেশ্য মূলত বিভ্রান্তি সৃষ্টি করা এবং জনমনে অস্থিরতা তৈরি করা।
সুতরাং, “রংপুর দখল করে বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হবে” দাবিটি ভিত্তিহীন এবং সম্পূর্ণ ভুয়া।

