Google search engine
HomePoliticsতামিম ইকবাল বিসিবির নতুন সভাপতি হয়েছেন—এমন দাবি সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন এবং স্যাটায়ার...

তামিম ইকবাল বিসিবির নতুন সভাপতি হয়েছেন—এমন দাবি সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন এবং স্যাটায়ার থেকে তৈরি বিভ্রান্তিকর তথ্য।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে দাবি করা হচ্ছে যে এনসিসি বিসিবি নির্বাচনে অনিয়ম খুঁজে পাওয়ার পর আমিনুল ইসলাম বুলবুলকে সরিয়ে নতুন সভাপতি হিসেবে তামিম ইকবাল দায়িত্ব গ্রহণ করেছেন। পোস্টটি “Blitz Vision” নামের একটি ফেসবুক পেজ থেকে ছড়ানো হয়েছে এবং অনেকেই এটিকে বাস্তব খবর হিসেবে প্রচার করছেন।

তবে যাচাই করে দেখা গেছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত, পরিবর্তন বা নিয়োগের তথ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বা কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমে প্রকাশিত হয়নি। আলোচিত দাবিটির সূত্র অনুসন্ধানে পাওয়া যায়, এটি মূলত একটি স্যাটায়ার (ব্যঙ্গাত্মক) পেজের কনটেন্ট, যা বাস্তব সংবাদ নয়।

অর্থাৎ, একটি ব্যঙ্গাত্মক পোস্টকে প্রেক্ষাপট ছাড়া শেয়ার করার ফলে সেটি বিভ্রান্তিকর “ব্রেকিং নিউজ” হিসেবে ছড়িয়ে পড়েছে।

সুতরাং, তামিম ইকবাল বিসিবির নতুন সভাপতি হয়েছেন—এমন দাবি সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন এবং স্যাটায়ার থেকে তৈরি বিভ্রান্তিকর তথ্য।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular