Google search engine
HomePoliticsসংসদের প্রথম অধিবেশনে শেখ মুজিবকে স্মরণ করেছেন—দাবি করা প্রধানমন্ত্রীর ভিডিওটি এআই-তৈরি

সংসদের প্রথম অধিবেশনে শেখ মুজিবকে স্মরণ করেছেন—দাবি করা প্রধানমন্ত্রীর ভিডিওটি এআই-তৈরি

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়ানো হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছেন। ভিডিওতে তার বক্তব্যের অংশ হিসেবে বলা হচ্ছে, “সংসদের প্রথম অধিবেশনে আমি প্রথমে স্মরণ করতে চাই জনাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার কন্যা শেখ হাসিনাকে, যার হাত ধরে এই সংসদের পথচলা শুরু হয়েছে।”

তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি বাস্তব নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে। প্রকৃতপক্ষে, তারেক রহমান তার বক্তব্যের শুরুতে শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেননি। তিনি মূলত মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের শহিদ ও আহত ব্যক্তিদের এবং তাদের পরিবার-পরিজনকে স্মরণ করে বক্তব্য শুরু করেছিলেন।

ফলে, সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওটি এআই-তৈরি এবং বিভ্রান্তিকর, যা সংসদের প্রথম অধিবেশনে তারেক রহমান শেখ মুজিবকে প্রথমে স্মরণ করেছেন—এরকম দাবি সত্য নয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular